নৈব সম্ভবনায় পেতে চায় তোমায়
পবিত্র মহন্ত জীবন
বিগতদিনের অজীর্ণ গুলো এখনো যায়নি
আসেনি আমার নতুনের আবির্ভাব,
সমস্ত শরীর দুঃখ-কষ্ট,যন্ত্রণায় কাতর
এখনো ডুকরে ওঠে কষ্টেই কাটে সারারাত ।
কেন? কোন অভিশাপের অভিযোগ...
হয়তো ছিলো, হতেপারে -
এখনো আমার ত্রুটিগুলোর আর্তচিৎকার
চিন্তা, শোক বিচলিত অভিশাপ অন্ধকারে।
অভিশাপের অভিযোগ...
আমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ গুলো।
রোগাক্রান্ত হতে মুক্তি চায় মুক্তি দাও
পিষে থাকা জীবাণু ধুলোয় মিশে যাক
আসুক যৌবনে মিশুক সুখশান্তি আর্বিভাব
গুলো ধ্বংস করে দিও,
নৈব সম্ভবনা পেতে চাই এগুলো।
