আমিনুল ইসলাম, শ্রীনগর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ- ১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী গণসংযোগ ও পথসভা করেছেন।

ফুটবল প্রতীককে বিজয়ী করতে গতকাল সোমবার সকাল থেকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীনগর উপজেলা ভাগ্যকুল বাজার, মান্দ্রা বাজার, চারিপাড়া বাজার, বালাশুর বাজার, কামার গাও বাজার এবং আল আমিন বাজারে গণসংযোগ করেন। গণসংযোগ কালে বিভিন্ন স্থানে পথ সভায় বক্তব্য রাখেন। এসময় তিনি উপস্থিত জনসাধারণের কাছে ফুটবল প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

(এআই/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)