স্টাফ রিপোর্টার : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শত শত আবু জাহেলের নতুন ভার্সন নির্বাচন করছে; এরা জাহেলিয়াতকে জামায়াত-শিবিরে রূপান্তর করে রাজপথে নেমেছে। ‘চাকুরীজীবী মা-বোনকে পতিতা আর বিশ্ববিদ্যালয়গুলোকে বেশ্যাখানা’ বলার পরও তাদের বিরুদ্ধে দেশের মানুষ কোনো পদক্ষেপ না নেয়ায় এরা যাকে তাকে যেখানে সেখানে অপমান করার দুঃসাহস দেখাচ্ছে। অপ্রাপ্ত ছাত্রদেরকে আইন ভেঙ্গে নির্বাচনের প্রচারণায় ব্যবহার করছে।

আজ বুধবার সকালে উপদেষ্টাদের সম্পদের হিসাবের দাবিতে অনুষ্ঠিত পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন।

সভায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, মহিদুল মল্লিক, হাশেম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী বলেন, প্রধান উপদেষ্টাসহ কোনো উপদেষ্টাই তাদের সম্পদের হিসেব দিচ্ছেন না একারণে যে, যথেষ্ট পরিমাণ দুর্নীতি তারা গত ১৮ মাসে করেছেন। এমতবস্থায় দুর্নীতিগ্রস্থ উপদেষ্টাদেরকে বাধ্য করতে হবে সম্পদের হিসেব দেয়ার জন্য।

(পিআর/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)