সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর- ৪ কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর পক্ষে উপজেলার তরগাঁও ইউনিয়নের খালের ঘাট নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবারবিকালে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন শাহ রিয়াজুল হান্নান।তিনি এ সভায় সন্ত্রাস, মাদকমুক্ত কাপাসিয়া গড়তে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। কিনি বলেন, একটি দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার করছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ মামুন অর রশিদ লিটন এ পথসভায় সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক মাষ্টারের সঞ্চালনায় পথ সভায় আরো বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাজহারুল ইসলাম।

সভায় আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী,অ্যাডভোকেট ইকবাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন,অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান, মেজবাহ উদ্দিন রাজু, মোফাজ্জল হোসেন খান, আরিফুর রহমান সোহাগ বেপারী, জেলা স্বেচ্ছাসেবক, আব্দুস সালাম ফুলু প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন।

(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)