একে আজাদ, রাজবাড়ী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী- ২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আস‌নের স্বতন্ত্র প্রার্থী না‌সিরুল হক সাবু ইশতেহার ঘোষণা করেছে। 

আজ বৃহস্পতিবার বিকেল পাংশা উপ‌জেলার নিজ বা‌ড়ি‌তে সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন না‌সিরুল হক সাবুর ভাই এ আর মাহমুদুল হক রো‌জেন।

ইশতেহার অ‌ঙ্গিকারগু‌লো হ‌লো- ১. শিক্ষা ও তরুণ‌দের জন‌্য অ‌ঙ্গিকার ২. নারীদের জন্য অঙ্গীকার, ৩. বয়ষ্ক ও প্রতিবন্ধীদের জন্য অঙ্গীকার, ৪. পেশাজীবি ও শ্রমিকদের জন্য অঙ্গীকার, ৫. শিশুদের জন্য অঙ্গীকার, ৬. কৃষকদের জন্য অঙ্গীকার, ৭. ব্যবসায়ীদের জন্য অঙ্গীকার, ৮. অমুসলিমদের জন্য অঙ্গীকার, ৯. সার্বজনীন অঙ্গীকার।

সংবাদ স‌ম্মেল‌নে স্বতন্ত্র প্রার্থীর প্রধান এ‌জেন্ট এ‌বিএম না‌জিমু‌দ্দিন আহ‌ম্মেদ অ‌ভি‌যোগ ক‌রেন, বিএন‌পি প্রার্থী হারুন অর র‌শি‌দের সমর্থকেরা তা‌দের নির্বাচনী প্রচারণার বাধা ও হুম‌কি দি‌য়ে আস‌ছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা।এ বিষ‌য়ে প্রশাস‌নের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন তিনি।

এ সময় রাজবাড়ী ২ আস‌নের স্বতন্ত্র প্রার্থী না‌সিরুল হক সাবু, সাবেক এমপি ছদরুল আমিন হাবিব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ, নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)