রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা ১৪টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী গোলাখালির একটি চিংড়ি ঘেরে পুঁতে রাখা এসব জিনিস উদ্ধার করে কৈখালি রিভারিয়ান বর্ডার গার্ডের সদস্যরা। তবে এ সময় কোন চোরাচালানিকে আটক করা যায়নি।

নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুর শুক্রবার সকাল ১১টায় একপ্রেস বিজ্ঞপ্তিতে জানানযে, চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে শ্যামনগরের কৈখালি বিওপি’র আওতাধীন সীমান্তের গোলাখালির একটি চিংড়ি ঘেরের কোনায় মাটির নীচে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় ১৪টি ভারতীয় এয়ারগান, ২৫ বক্স এয়ারগানের গুলি,৯টি স্প্রিং, ২২টি পিস্টন হোল্ডার ও ৫০টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য চার লাখ ৭০ হাজার ২০০ টাকা। এ সময় কোন চোরাচালানিকে আটক রা সম্ভব হয়নি। আগামী নির্বাচনে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এসব আনা হচ্ছিল বলে মনে করে আরবিজি। তবে চোরাচালানিদের চিহ্নিত করার ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে মর্মে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৬)