স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন কমিশন সদস্যরা।
এরপর রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ-সংক্রান্ত সুপারিশ-সম্বলিত প্রতিবেদন পেশ করা হয়। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)