নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ কোতোয়ালি  থানার আওতাধীন  ১ নং পুলিশ ফাড়ীর নবাগত ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মাহাবুব মিল্কী যোগদান করেছেন। তিনি গত ২২ শে জানুয়ারি ২০২৬ ইংতে অত্র ফাড়ীর দায়িত্ব ভার বুঝে নেন। তিনি এখানে আসার পূর্বে  ফুলপুর থানার সার্কেল অফিসে দায়িত্ব পালন করেন। অত্যান্ত ভদ্র, এবং সততা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল এই পুলিশ অফিসার যোগদান করেই ময়মনসিংহ গুরুত্বপূর্ণ এই ফাড়ী এলাকায় একের পর এক আইনশৃঙ্খলা উন্নয়নে অভিযান পরিচালনা করে চলেছেন। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার আওতাধীন এই ফাড়ীর দায়িত্ব অনেকাংশে থানার পরেই নির্ভরশীল। গাঙ্গীনারপাড় মুলত শহরের গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে ষ্টেষন রোড ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে এই ফাড়ী গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। এটি জেলা পুলিশ সুপার ও কোতোয়ালি মডেল থানার অধিনে পরিচালিত হয়ে থাকে।

পুলিশ পরিদর্শক মোঃ মাহাবুব মিল্কী বলেন, আমি জনগণের সেবক, আমি আমার দায়িত্বে শতভাগ নিশ্চিত। এই ফাড়ীর দায়িত্বপুর্ন এলাকায় একটি পতিতালয় আছে, যার জন্যে এই ফাড়ী আইনশৃঙ্খলা কঠোর ভাবে নিয়ন্ত্রিত। তিনি বলেন, আমি আমার দায়িত্ব পুর্ন এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এ ছাড়াও ফুটপাতে যাতে জনগনের যাতাযতে বিগ্ন না ঘটে সে ব্যাপারে ফাড়ীর টহল যথারিতি চলমান। কোনো প্রকার আইনশৃঙ্খলা অবনতি বা সন্ত্রাসী কার্যক্রমের উপর তীগ্ন নজরদারি আছে। তিনি বলেন, এ ব্যাপারে এলাকার সচেতন নাগরিকবৃন্দর সহযোগিতা চাই।

(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)