আমিনুল ইসলাম, শ্রীনগর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ০১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী গণসংযোগ ও পথসভা করেছেন। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মো: আব্দুল্লাহ গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন। 

এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল থেকে উপজেলার আটপাড়া ইউনিয়ন বাড়ৈগাও বাজার, তন্তর ইউনিয়ন পাড়াগাও বাজার, রুসদী এলাকায় এ গণসংযোগ ও পথসভা করেন। জনসংযোগ শেষে পথসভায় বক্তব্য রাখেন শেখ মো: আব্দুল্লাহ। এসময় তিনি আগামীতে মুন্সীগঞ্জ ১ আসনকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সহ বেকারদের কর্মসংস্থান করা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে ভুমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।

(এআই/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)