দেইলগাও সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুল কোরআন প্রতিযোগিতা
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : সামাজিক মূল্যবোধ ও উদ্দেশ্যকে সামনে রেখে কাপাসিয়ার দেইলগাও সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ শনিবার সকালে দেইলগাঁও আজিজিয়া দাখিল মাদরাসায়।
সংগঠনের সভাপতি মোঃ ইসহাক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরিফ মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মোঃ সাইফুল ইসলাম, উদ্ভোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, দানবীর ও প্রবাসী মোঃ জামাল উদ্দিন ফকির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উম্মুল কুরা শিক্ষা পরিবার চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা মুফতি নছির উদ্দন খান, আলোচনা করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান শেষে ইসলামী সংগীত পরিবেশন করেন হযরত মাওলানা আবুল হাসান খান।
(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)
