দীপক চন্দ্র পাল, ধামরাই : সংসদ নির্বাচনের আর মাত্র চার দিন বাকি ধামরাইয়ে প্রার্থীরা প্রচার পত্র বিলি ও মাইকে প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা। ধামরাইয়ে বিগত সংসদ নির্বাচনের মত জাকজমকতা নেই। শক্ত প্রতিদ্বন্দ্ব্ওি নেই। এর মধ্যে বিএনপি প্রার্থী আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিনের সাথে অন্যান্য আরো ৫ জন প্রার্থী অনেকটাই দূর্বল মনে করছে ভোটাররা। এবার ধামরাইয়ে মোট ৬ জন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে ধামরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই নির্বচনী প্রচারনায় নেমে পড়েছেন। এখন ধামরাইয়ে প্রার্থীদের পক্ষে চলছে প্রচার পত্র বিলি ও দিন রাত চলছে মাইকে নির্বাচনী প্রচারণা। বাড়ি বাড়ি গিয়ে ভোটাদের কাছে ভোট প্রার্থনা করছেন। আগের মত নেই পোষ্টারে পোষ্টারে হাট বাজার এলাকার অলি গলি পোস্টার লাগানোর তোর জোড়। এ পর্যন্ত ঢাকা বিশ আসন ধামরাইয়ে কোনো রাজনৈতি সংঘাতের খবর পাওয়া যায়নি।শান্তি পূর্ন পরিবেশ বিরাজ করছে।

ঢাকা- ২০ আসন ধামরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে ২ জন হিজরা ভোটার আছে। ভোটারদের মধ্যে পূরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন। নারী ভোটার হচ্ছে ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। ৯৬৭ জন নারী ভোটার বেশী।

এবার ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৪৭ টি। ভোট কেন্দ্রের কক্ষের সংখ্যা মোট ৬৭৮, অস্থায়ী কেন্দ্র রয়েছে ৩২টি। এবার এয়োদশ (১৩ তম) জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ আসন ধামরাই থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারনা শুরু করেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে ধামরাই পৌর সদরের বিভিন্ন এলাকায় মিছিল সহ রথ খোলায় কিষাণ প্লাজার সামনে পথ সভা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সময়ে সংরক্ষিত আসনের সাবেক এমপি সুলতানা আহামেদ, ছাত্র নেতা নাজমমুল হাসান অভি, ধামরাই উপজেলা বিএপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সহ বিএনপির অন্যান্য নেতা কর্মী, সর্মথকরা উপস্থিত ছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন মিছিল বের করলে ধানের শীষ ধানের শীষ শ্লোগানে মুখরিত করে তুলে নেতা কর্মী ও সর্মথকরা।

এসময় তমিজ উদ্দিন সকল নেতা কর্মীদের শান্তিপূর্ণ পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এবার জাতীয় সংসদ নির্বাচনে ধামরাইয়ে প্রার্থী ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। জাতীয় পার্টির আহসান খান লাঙ্গল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় নাগরিক পার্টিন প্রার্থী নাবিলা তাসনিদ শাপলা কলি মার্কা। বাংলাদেশ জাতীয় সমাজ তান্ত্রিক দলের প্রার্থী আরজু মিয়া মোটর গাড়ী মার্কা। খেলাফত মজলিসের মনোনিত প্রার্থী মুফতি আশরাফ আলী দেওয়াল ঘড়ি মার্কা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন ধানের শীষ প্রতীক। আমার বাংলাদেশ পার্টি ঈগল মার্কা প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ।

এছাড়াও খেলাফত মজলিসের মনোনিত প্রার্থী মুফতি আশরাফ আলী দেওয়াল ঘড়ি মার্কার মিছিল ও প্রচার পত্র বিলি করছে। পাশাপাশি অন্যান্য প্রার্থীরাও প্রচার পত্র বিলি ও মাইকে প্রচারনা চালাচ্ছেন। এ পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ জানা যায়নি।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৬)