সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সোনাতলায় পৌর জামায়াতের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৌর শহরের সৈকত চত্ত্বরে উপজেলা ও পৌর জামায়াত সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় পৌর জামায়াতের আমির জাহিদুল হক জাহিদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও ১১ দলীয় মনোনীত বগুড়া- ১ আসনের প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কোরআন সুন্নাহ ভিত্তির ইসলামী সংগঠন। জামায়াতে ইসলামী এদেশের মানুষের ভোটে ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। জামায়াতে ইসলামী বিগত সময়ে দুটি মন্ত্রনালয় সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। বিগত সময়ে আমাদের নেতাকর্মীদের নামে হাজারো মামলা দিয়েও পথভ্রষ্ট করতে পারেনি। আমরা ক্ষময়তায় গেলে বেকারদের ভাতার পরিবর্তে বিনা সুদে ঋণ দিয়ে কর্মসংস্থান তৈরি করব।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কখনো চাকুরীর জন্য কাউকে ঘুরতে হবে না।যোগ্যতা অনুযায়ী ছেলে-মেয়েদেরকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে চাকুরী দেওয়া হবে। বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্হানের ব্যবস্হা করা হবে। মেয়েদেরকে নানামুখী কারিগরি শিক্ষা দিয়ে ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে সাবলম্বী করা হবে। অধ্যক্ষ শাহাবুদ্দিন আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যে স্বীকার হয়েছি।
সোনাতলায় নির্বাচনী জনসভায় গতকাল বিকেলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলছিলেন।
এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল করীম, সম্পাদক মওলানা রবিউল ইসলাম, নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বগুড়ার সাবেক পৌর কাউন্সিলর ও জামায়াত নেতা এরশাদুল বারী এরশাদ, মধুপুর ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল আলীম, এরশাদ, এনসিপির কেন্দ্রীয় নির্বাচন কালীন কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা, জেলা যুগ্ম সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ সাহাদৎ হোসেন শান্ত, এনসিপি'র ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির জেলা যুগ্ম সদস্য সচিব মোঃ মাহমুদুন্নবী মারুফ, মোবাশ্বির করিম রিহান প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৬)
