সালথা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরের সালথা থানা পুলিশ মহড়া অব্যাহত রেখেছেন। 

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খানের নেতৃত্বে আজ রবিবার দুপুরে সালথা সদর বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে এই মহড়া দেওয়া হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, আসন্ন নির্বাচনে সালথা উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রতিনিয়ত টহল দিচ্ছি। সুষ্ঠ-নিরপেক্ষ ও উৎসবমূখর নির্বাচনের জন্য দিন-রাত কাজ করছি। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সেটা শক্ত হাতে দমন করা হবে।

(এএন/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৬)