সালথার কাউলিকান্দা গ্রামে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার কাউলিকান্দা গ্রামে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কাউলিকান্দার ওহাব মাতুব্বরের বাড়িতে এই পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বিএনপি নেতা ওহাব মাতুব্বরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়া, কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, বিএনপি নেতা ইব্রাহিম মোল্যা, নুরুল ইসলাম, সায়েম মিয়া টিটন, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, মিরান হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ইসরাইল মাতুব্বর, কামরুল ইসলাম, উপজেলা শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, হাবিব মাতুব্বর, তুহিন প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকারে গেলে ফ্যামিলি কার্ড করা হবে। কৃষকদের জন্য কৃষিকার্ড করা হবে। সালথা-নগরকান্দায় উন্নয়ন হবে। আমি আপনাদের পাশে ছিলাম এবং আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই।
(এএনএইচ/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)
