‘আপনার একটি ভোটে নির্ধারণ হবে আগামী ৫ বছরের গোপালগঞ্জের ভাগ্য’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ১ আসনে (কাশিয়ানী-মুকসুদপুর) বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আপনার একটি ভোটে নির্ধারণ হবে এ এলাকার উন্নয়ন, আগামী ৫ বছরের গোপালগঞ্জে ভাগ্য। আপনার ভোটে নির্ধারণ হবে বেকাররা চাকরি পাবে কি— পাবে না, এলাকার মানুষ ভালো থাকবে কি— থাকবে না।
তিনি বলেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়ী করে সংসদে কথা বলার সুযোগ করে দিন। আমি কথা দিচ্ছি আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবো।
গতকাল রবিবার রাতে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাতকান্দি গ্রামবাসীর আয়োজনে নির্বাচনী জনসভায় এস কথা বলেন তিনি।
সেলিম বলেন, আপনাদের ভোটে যদি মহান জাতীয় সংসদে যেতে পারি, আমি কথা দিচ্ছি, সুখে-দুঃখে সেবক হিসেবে সব সময় আপনাদের পাশে থাকব।
তিনি আরও বলেন, আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিলে, কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যার সমাধান ও রাস্তা-ঘাটের উন্নয়ন করব।
এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হিরো মৃধা, মো. ইনামুল হক, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম সেলিম, সাজাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম ফরিদ, সাজাইল ইউনিয়নের রাতকান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রুহুল আমিন প্রমুখ।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)
