একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় ফেব্রুয়ারি /২০২৬ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রিফাতুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মইনুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. এবাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম (জাহাঙ্গীর), পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ,বি,এম ওয়াহিদুজ্জামান, পাংশা সরকারি কলেজ অধ্যক্ষের পক্ষে মনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ ও পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক মো. এম এ জিন্নাহ প্রমুখ।

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রিফাতুল হক বলেন, শান্তি শৃঙ্খলা বজায় বজায় স্বার্থে যা যা করার দরকার আমরা সেইটা করব এবং অবৈধভাবে কেন্দ্রীয় প্রবেশ করে জাল ভোট দেওয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী সরঞ্জাম নিয়ে নির্বিগ্নে গাড়ী চলাচলের জন্য আজ থেকে বাজারের সমস্ত ফুটপাত উচ্ছেদ করা হবে এছাড়াও সহকারী কমিশনার ভুমি সাদ আহমেদ বক্তব্য রাখেন।

সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভার বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)