শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দিনাজপুর- ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক শতভাগ বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে স্বতঃস্ফূর্ত ভাবে এলাকার লোকজন আমার তালা মার্কায় ভোট দিবেন। আমি নির্বাচিত হলে আমার অবহেলিত এলাকাবাসীর কর্মসংস্থানের পাশাপাশি রাস্তা-ঘাট উন্নয়ন, সুচিকিৎসার ব্যবস্থা করবো।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)