রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল
একে আজাদ, রাজবাড়ী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশীদ এর পক্ষে শেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত এই গণমিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন।
এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাংশা সরকারি জর্জ হাই স্কুল মাঠে এসে জমায়েত হতে থাকেন।বেলা ৪ টার দিকে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে ছিলেন মনোনীত প্রার্থী হারুনুর রশিদ, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খাঁন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পৌরবিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন, সহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে পাংশা সরকারি জর্জ স্কুল মাঠে জমায়েত হয়, এটা কর্মীদের শুভেচ্ছা জানান মোঃ হারুনুর অর রশিদ অনুষ্ঠান শেষে গণমিছিল শুরু হয়।
ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সম্বলিত পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা উপজেলা বিএনপির কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতেই এই শেষ নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়েছে।
(একে/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)
