বিরল-বোচাগঞ্জকে মালয়েশিয়া বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী ড. জীবন চৌধুরী
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর- (বিরল-বোচাগঞ্জ) আসনে জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার চৌধুরী জীবন নির্বাচনে বিজয়ী হলে তার নির্বাচনী এলাকা মালয়েশিয়া বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন, আমি সারাজীবন মানব সেবা করে আসছি। এবার চতুর্থ বারের মতো নির্বাচনে দাঁড়িয়েছি। এবার আমাকে মানুষ চাইছে। বিপুল সাড়া পাচ্ছি। শেষ বারের মতো এবার নির্বাচন করছি। আমি জিতলে আমার নির্বাচনী এলাকা (বিরল-বোচাগঞ্জ) মালয়েশিয়ায় রূপান্তর করে দিবো। জনগণের জান-মালের নিরাপত্তা, সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু, বিরল স্থলবন্দর আধুনকীকরণ, বেকারত্ব দূরীকরণ, কৃষকদের ভূর্তুকীমূল্যে সার প্রদানসহ যাতে মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারে তাদের জান-মালের নিরাপত্তা দিবো।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)
