‘তালা ও কলারোয়া উপজেলার জলবদ্ধতা নিরসন করা হবে’
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা- ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, তালা ও কলারোয়া উপজেলার জলবদ্ধতা নিরসনের জন্য সকল চেষ্টা করা হবে। এ অঞ্চলের রাস্তা ঘাট ভেঙে চুরমার হয়ে গেছে, দীর্ঘ ১৫ বছর এদিকে কেউ খেয়াল করেনি, জমায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে রাস্তা ঘাট মেরামত করা। নারীদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষায় সকল পদক্ষেপ নেওয়া হবে। কয়েকটি ডিপামেন্টে নারী মন্ত্রী করা হবে। যারা হিন্দু ভাইদের, খ্রিষ্টান ভাইদের উপর অত্যাচার করে আমরা তাদের পাশে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রক্ষা করার চেষ্টা করব।
আজ সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখা আয়োজিত পাটকেলঘাটা বলফিল্ড মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আজ সকালে ৫ বছরের শিশুকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন এক সংখ্যালঘু হিরন্ময় মন্ডল। পথিমধ্যে তাকে চাঁদা না দেওয়ার অভিযোগে যে মারপিট করা হয়েছে এটা দুঃখজনক । আমি সেটা শোনা মাত্র এসপি সাহেব ও সেনাবাহিনীর কর্নেল সাহেবকে বলেছিলাম ব্যাবস্থা নিতে। যদি প্রশাসন এর ব্যাবস্থা না নেয় তাহলে শিবিরের কর্মীরা সেখানে গিয়ে ব্যাবস্থা নিবে। এই নির্বাচনের আগে যারা সন্ত্রাস সৃষ্টি করছে এর জন্য আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমি এ অঞ্চলের হিন্দুদের আপনাদের নিরাপত্তার সকল দ্বায়িত্ব নিলাম। মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক তেমনই তালা কলারোয়ার হিন্দুরা নিরাপদে থাকবে। আমরা নির্বাচিত হতে পারলে মন্দির শ্মশান ঘাটা গুলোকে আধুনিকায়ন করব। পাটকেলাঘাটা বাজারকে আধুনিক বানিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলব।
ইজ্জত উল্লাহ আরো বলেন, তালা- কলারোয়ার ব্যাবসায়ীরা যাতে নিরাপত্তার সাথে যাতে ব্যবসা করতে পারে সে ব্যাবস্থা করব। ২০৩৪ সালেরা ৫ আগষ্টের পর থেকে যেভাবে ব্যাবসায়ীদের কাজ থেকে চাঁদাদাবাজি করা হয়েছে, সন্ত্রাস সৃষ্টি করে তাদের সম্পদ লুট করা হয়েছে আর এ সুযোগ দেওয়া হবেনা। পাটকেলঘাটাকে উপজেলা করার পাশাপাশি আমরা একটি হাসপাতাল তৈরি করব। আগামী ১২ তারিখের আগে ভোটরাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আপনারা সকলে প্রস্তুতি নেন, পাড়ায় মহল্লায় দূর্গ গেড়ে তুলন এ সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য। এই তালা-কলারোয়ার সকল ভোটারদের নিরপত্তার দ্বায়িত্ব আমি আমার কর্মীদের দিয়ে গেলাম। আমি প্রশাসনের কাছে অবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য সক্রিয় ভূমিকার দাবী জানাচ্ছি। জামায়ত ইসলাম সরকার গঠন করলে আগামীতে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে।
তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আমীর উপাধাক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক। আরো বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর নুরুল হুদা, বিডিএফ সভাপতি ডা. আফতাব উদ্দীন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, কলারোয়া উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মনিরুজ্জামান শামীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা, তালা উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাসুম বিল্লাহ, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, ছাত্র শিবিরের জেলা সভাপতি জুবায়ের হোসেন, জামায়াতের সাতক্ষীরা শহর সেক্রেটারি খোরশেদ আলম, পেশাজীবী দায়িত্বশীল শাহ আলম, তালা উপজেলা শিবির সভাপতি জামানুল মান্না, পাটকেলঘাটা থানা সভাপতি মোজাহিদুল ইসলাম প্রমূখ।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)
