পাম বন্ডিকে লক্ষ্য করে
এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার
ইমা এলিস, নিউ ইয়র্ক : মৃত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে 'সত্য বলুন' এই আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে লক্ষ্য করে রবিবার সুপার বোলের একটি বিজ্ঞাপন প্রচারিত হয়েছে।
ওয়ার্ল্ড উইদাউট এক্সপ্লয়টেশন' নামের সংস্থাটি প্রকাশিত ওই ভিডিওতে দাবি করা হয়, এপস্টিনের সঙ্গে সংশ্লিষ্ট ৩০ লক্ষেরও বেশি নথি এখনো প্রকাশ করা হয়নি। এটি বিচার বিভাগ (ডিওজে)–এর সেই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে বলা হয়েছিল ৩০ জানুয়ারি এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ড–সংক্রান্ত নথির চূড়ান্ত অংশ প্রকাশ করা হয়েছে।
যে নথিগুলো প্রকাশ করা হয়েছে, সেগুলোতে অনেক তথ্য আড়াল (রিড্যাকশন) করা রয়েছে যার ব্যাখ্যা এখনো জনসাধারণ বা আইনপ্রণেতাদের কাছে স্পষ্ট করা হয়নি, যা এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টে উল্লেখিত। কংগ্রেসের সদস্যরা সোমবার থেকে বিচার বিভাগের একটি নির্দিষ্ট কক্ষে বসে এসব নথি পর্যালোচনা করতে পারবেন।
সুপার বোলের বিজ্ঞাপনটিতে বিভিন্ন ভুক্তভোগী নারীর উপস্থিতি দেখা যায়, যেখানে তাঁদের সম্মিলিত কণ্ঠে বলা হয়, 'বহু বছর ধরে ভেঙে পড়ার পর আমরা একসঙ্গে দাঁড়িয়েছি। কারণ এই মেয়েটি সত্য জানার অধিকার রাখে। কারণ আমরা সবাই সত্য পাওয়ার যোগ্য।'
বিজ্ঞাপনে নারীরা তাঁদের শৈশব বা তরুণ বয়সের ছবিও প্রদর্শন করেন। মনিকা লিউইনস্কি এবং সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার (ডি–নিউ ইয়র্ক) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পুনরায় শেয়ার করেন।
শুমার এক্স–এ লিখেছেন, 'সুপার বোল রবিবার আপনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনটি দেখবেন এটি সেটিই। বিশ্বের সবচেয়ে বড় যৌন পাচার চক্র থেকে ‘এগিয়ে যাওয়া’ যায় না—এটি উন্মোচন করতে হয়।
(আইএ/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৬)
