স্টাফ রিপোর্টার : নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে দৈনিক সমবাংলার সম্পাদক ও প্রকাশক মান্নান মারুফের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংবাদপত্রের বিভিন্ন সমস্যা সংকট ও সংগঠন গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৈনিক বাঙলার জাগরণ সম্পাদক প্রকাশক মহিউদ্দিন চৌধুরী লিটন, দৈনিক আমার বাঙলার সম্পাদক প্রকাশক এম এম রুহুল আমীন, দৈনিক আলোকিত সম্পাদক প্রকাশক সৈয়দ নুরুল হুদা রনো, দৈনিক আলোর বার্তার সম্পাদক প্রকাশক রফিকউল্লাহ শিকদার, দৈনিক নাগরিক সংবাদের সম্পাদক প্রকাশক সুমন প্রামানিক, দৈনিক বাংলা ৭১'র সম্পাদক প্রকাশক প্রবীর সিকদার, দৈনিক আজকের প্রভাতের সম্পাদক প্রকাশক নেজামুল হক, দৈনিক আজকের পদ্মার সম্পাদক প্রকাশক এম মোর্শেদ মজুমদার কাজল, দৈনিক দিনের আলোর সম্পাদক প্রকাশক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক বঙ্গ সংবাদ এর সম্পাদক প্রকাশক ডাঃ মির্জা মহিবুল হাসান, দৈনিক প্রথম ডাকের সম্পাদক প্রকাশক এ কে এম গোলাম সরোয়ার, দৈনিক মানবতার কণ্ঠের সম্পাদক প্রকাশক আফরোজা তালুকদার প্রমূখ।

পরে সর্বসম্মতিক্রমে মান্নান মারুফকে আহ্বায়ক, এম এম রুহুল আমীন ও সৈয়দ নুরুল হুদা রনোকে যুগ্ম আহ্বায়ক এবং মহিউদ্দিন চৌধুরী লিটনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ১৩ সম্পাদক-প্রকাশককে নবগঠিত সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৬)