পাংশায় ইউএনওর মানবিক ব্যবহারে দখলমুক্ত হলো ফুটপাত
একেআজাদ, রাজবাড়ী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশা বাজারে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হকের আহ্বানে সাড়া দিয়ে পাংশা বাজারের সকল ফুটপাতের ব্যবসায়ীবৃন্দ ফুটপাত ছেড়ে দিয়েছেন।
৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ইউএনও মোঃ রিফাতুল হকের নেতৃত্বে পাংশা উপজেলা এসিল্যান্ড সাদ আহাম্মেদ, ওসি মাইনুল ইসলামকে সাথে নিয়ে পাংশা বাজারে অবস্থিত বিভিন্ন ফুটপাতের ব্যবসায়ীদের সাথে ১২ ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করার জন্য আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার হতে পাংশা বাজারের ফুটপাতে কোন দোকান বসায় নাই ব্যবসায়ীরা। ফুটপাতের বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বললে তারা জানান, আমাদের বর্তমান ইউএনও স্যার অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তিনি এত সুন্দর ভাবে আমাদের সাথে কথা বলে ফুটপাতের দোকান সরানোর কথা বলেছেন, যার কারণে আমরা আর দোকান বসায়নি। আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি।
এ বিষয়ে ইউএনও মোঃ রিফাতুল হক বলেন, আমি আমার দায়িত্ব পালনের জন্য তাদের সাথে মানবিক ভাবে কথা বলেছি এবং ওনারাও আমার ডাকে সাড়া দিয়েছেন। নির্বাচনের পর ফুটপাতের ব্যবসায়ীদের স্থায়ীভাবে পুনর্বাসন করার হবে।
(একে/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৬)
