তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য সহ এক শিশু আহত হয়েছে। গোপালগঞ্জ শহরের নিচুপাড়ার ওই কেন্দ্র সকালের দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, জামাল মোল্লা ও গোপালগঞ্জ শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর শিশুকন্যা আমেনা খানম (১৩)।

রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন, সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্য সহ এক শিশু সামান্য আহত হয়েছে। তবে এ কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোট গ্রহণ করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। ২ ঘণ্টায় এই কেন্দ্রে ১৯৮ ভোট কাস্ট হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৬)