‘ইতিহাসে আজ উল্লেখযোগ্য দিন’
স্টাফ রিপোর্টার : আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
এই দিনে দেশের মানুষের এদেশে গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে। এ ব্যাপারে পরম করুণাময় আল্লাহ তাআালার কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনাদের মাধ্যমে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণকে জানাতে পেরেছি এবং সেই অনুযায়ী জনগণ আমাদের ভোট দিয়েছে আপনাদের সবার প্রতি সেজন্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলোন, বেসরকারীভাবে ইসি তো ফলাফল ঘোষণা করে নাই, তারা বলেছে কে কত ভোট পেয়েছে কে বিজয়ী হয়েছে শব্দটাও তারা উচ্চারণ করেন নাই। এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে দুই তৃতীয়াংশরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদের অনেকেই বিজয়ী হয়েছেন। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা তারেক রহমানের উপর অর্পণ করে।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, কোন ব্যাপারে কে শতভাগ সন্তোষ্ট হয় না, এটা খুব কঠিন ব্যাপার। তবে মোটামুটি সন্তোষ্ট বলে তিনি উল্লেখ করেন।
আল্লাহর অসীম মেহেরবানী উল্লেখ করে তিনি বলেন, এর আগের অনেক নির্বাচনে আরো অনেক বেশি প্রাণহানি হয়েছে। অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে এবং আল্লাহর মেহেরবানীতে এবার তেমন কিছু হয় না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে সেটা পুরোটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো। যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসেন এবং তাদের অধিকার প্রয়োগ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কেউ কারো বিরুদ্ধে কোন অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরেই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে উনারা সেটা প্রমাণ করতে পারবে।
যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার। এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেননি।
আমাদের ফলাফল যাই হয়েছে ইনশআল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরও ভালো হবে বলেও তিনি উল্লেখ করেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)
