মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের তিনটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। দুটি আসনে বিএনপির প্রার্থী ও একটিতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে মাদারীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম নিজ কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা রিক্সা প্রতিকে ৬৪৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিন্দ›দ্বী ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন ৬৪৫২৪ ভোট।

মাদারীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিন্দ›দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬৪৭৬ ভোট।

মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিন্দ›দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৪৬৪৬ ভোট পেয়েছেন।

মাদারীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, মাদারীপুরের তিনটি আসনেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন ও ফলাফল ঘোষণা করা হয়েছে। শিগগিরই সংসদ সদস্যদের নামের তালিকা জনস্বার্থে গেজেট প্রকাশ করা হবে।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)