কলাপাড়া প্রতিনিধি : দীর্ঘ নদী পথে পেড়িয়ে লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন নৌযানে করে বিশাল বিজয় মিছিল নিয়ে পটুয়াখালী- ৪ আসনের বিজয়ী প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচছা জানাতে কলাপাড়ায় আসছে মানুষ।

আজ শুক্রবার দুপুরের দিকে পটুয়াখালী-৪ আসনের রাঙ্গাবালী থেকে কলাপাড়া লঞ্চ ঘাটে এ হাজার হাজার মানুষ আসে। দীর্ঘ ৩০ বছর পর এ আসনে বিএনপি প্রার্থী জয় লাভ করায় উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ দীর্ঘ নৌপথের ক্লান্তি ভুলে পৌর শহরে বিজয় মিছিল বের করে মিছিল টি কলাপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে এসে জড়ো হয়। এসময় নবনির্বাচিত বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন কে তারা ফুলেল শুভেচছা জানান।

(এমকেআর/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)