ধামরাইয়ের ১৪৭ টি ভোট কেন্দ্রের সব কটিতেই ধানের শীষ প্রার্থী তমিজ উদ্দিন বিপুল ভোটে জয়ী
দীপক চন্দ্র্র পাল, ধামরাই : শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে ঢাকা বিশ আসন ধামরাইয়ের ভোট গ্রহন ও গগনা শেষে ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।রাত গভীরে ফলাফল ঘোষনা হবার পর বাহিরে অপেক্ষারত হাজারো সর্মথকরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠে। কড়া নিরাপতার মধ্য দিয়ে উপস্থিত বিজয়ী সহ অন্যান্য সর্মথকরা চলে যায়।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ আসন ধামরাইয়ের ১৪৭ টি ভোট কেন্দ্রে সব কটিতেই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ,ধামরাইয়ের বিশিষ্টি শিল্পপতি সাবেক তিন বারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।তিনি ভোট পেয়েছেন ১৬০৪২৮ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাফলা কলি মার্কা প্রার্থী নাবিলা তাসনিদ ভোট পেয়েছেনে ৫৬৩৪৩ ভোট।
এছাড়াও সির্বাচনে অংশ গ্রহনকারী আরো ৪ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে
১, জাতীয় পার্টির আহসান খান লাঙ্গল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ৩০৭৬ ভোট।
২, বাংলাদেশ জাতীয় সমাজ তান্ত্রিক দলের প্রার্থী আরজু মিয়া মোটর গাড়ী মার্কা নিয়ে ভোট পেয়েছেন ১৯৮ ভোট।
৩, খেলাফত মজলিসের মনোনিত প্রার্থী মুফতি আশরাফ আলী দেওয়াল ঘড়ি মার্কা ভোট পেয়েেেছন ৯০৮৩ ভোট।
৪, আমার বাংলাদেশ পার্টি ঈগল মার্কা প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ ছোট পেয়েছেন ৪৭৮ ভোট।
ঢাকা বিশ আসন ধামরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে ২ জন হিজড়া ভোটার আছে।ভোটারদের মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৮৩৫জন। নারী ভোটার হচ্ছে ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। ৯৬৭ জন নারী ভোটার বেশী।
এবার ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৪৭ টি। ভোট কেন্দ্রের কক্ষের সংখ্যা মোট ৬৭৮, অস্থায়ী কেন্দ্র ছিল ৩২ টি। এর মধ্যে বাতিলকৃত ভোট রয়েছে ৬১১৭টি।
সর্ব মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২৩৫৭২৩টি ভোট।
স্ব স্ব কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মাকর্তারা এ সব প্রযোজনীয় জিনিষ নিয়ে যান তাদের কেন্দ্রে। বুুধবার কেন্দ্রেই রাতে অবস্থান করে ১২ তারিখের নির্বাচনী সকল প্রস্তুতি গ্রহন করেন পুলিং, প্রিজাইডিং অফিসারবৃন্দ।
ধামরাইয়ে শান্তি পুর্ন পরিবেশ শুরু থেকেই ভালো ছিল।
গত কয়েক দিন ধরে সেনা বাহিনী, বিজিবি, পুলিশ আনসার কড়া নজরদারী করেছেন।
বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত নিয়ে সদা প্রস্তুত ছিলেন। সব মিলিয়ে ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
(ডিসি/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)
