নগরকান্দা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দলীয় দায়িত্বশীল ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী শাহ্ মোঃ জামাল উদ্দিন।
আজ শনিবার দুপুরে পুরাপাড়া বাজারের ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভায় শাহ্ মোঃ জামাল উদ্দিন বলেন, আগামী দিনে ইসলামের শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। তাই যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।” বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত ও ধৈর্য ধারণেরও আহ্বান জানান তিনি।
সভায় আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
(পিবি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)
