রবিবার জামায়াত আমির ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন তিনি। এরপর যাবেন বাড্ডায় নাহিদ ইসলামের বাসায়।
বিএনপির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায়, এর অংশ হিসেবেই প্রতিদ্বন্দ্বী দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)
