গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
রবিউল ইসলাম, গাইবান্ধা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ- ১ আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ- ১ আসনের বিএনপি প্রতিকের দলীয় মনোনীত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম।
তিনি বলেন, কমপক্ষে ৫০ থেকে ৬০ টি কেন্দ্রে প্রিসাইটিং অফিসাররা ভোট শুরুর পুর্বেই ধানের শীষ পোলিং এজেন্টদের কাছে থেকে সাক্ষর নেন সেই সাথে কিছু কিছু কেন্দ্রে এজেন্টদের সাক্ষর ছাড়াই ফলাফল প্রকাশ করেন। মুলত কারচুপির জন্যই এমন করার হয়েছে বলে তিনি এমন অভিযোগ করেন।
তিনি আরো অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ভয়ভীতি দেখানো সহ ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সুপরিকল্পিত ভাবে তাকে ঠকানো হয়েছে।
সেইজন্য তিনি সিসি ক্যামেরার ধারণকরা ফুটেজের ডকুমেন্ট দেখানো সহ ভোটের ফলাফল বাতিল করে পুনরায় আসনটির সকল কেন্দ্রে ভোট গ্রহনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান প্রামানিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, উপদেষ্টা এ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ সহ অন্যরা।
(আরআই/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৬)
