রাজবাড়ীর পাংশায় মাজার ভাংতে যাওয়া যুবক গ্রেফতার
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় লোহার হাতুড়ি দিয়ে ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙ্গিতে যাওয়ায় হোসেন শেখ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৭ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাছপাড়া রেল স্টেশনের উত্তর পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ লোহার হাতুড়ি দিয়ে ভাঙ্গিতে শুরু করে হোসেন শেখ (গ্রেফতার)। এসময় গম্বুজ ভাঙ্গতে দেখে স্থানীয় লোকজন ও মাজারের ভক্তবৃন্দ আসামীকে আটক করে।এর আগেও হোসেন শেখ (গ্রেফতার) মাজারের ছাদের গম্বুজ এর কার্নিচ ভেঙ্গে ফেলে। তখন স্থানীয় লোকজন ও মাজারের ভক্তবৃন্দ আসামীকে ধরার চেষ্টা করিলে আসামী দৌড়ে পালিয়ে যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন,মাছপাড়া স্টেশনের পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙ্গিতে যাওয়ায় হোসেন শেখ কে স্থানীয় লোকজন আটক করে। পরে মাজারের খাদেম হাকিম সর্দার বাদী হয়ে এজাহার দায়ের করিলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
(একে/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০২৬)
