গৌরনদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী মো.ওয়াহিদুর রহমান, মডেল থানার উপ-পরিদর্শক নাইমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, আব্দুল রাজ্জাক হাওলাদার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা একাডেমীক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন সহ অন্যান্যরা।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৬)
