শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সেফটি ট্যাংক খননের সংরক্ষিত মাটির চাপে প্রাচীর ভেঙ্গে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এসময় মিশন রোড বিহারি পট্রির গলিতে কয়েকজন বসে ছিলেন। হঠাৎ তাদের উপর ভেঙ্গে পড়ে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রচীর। এতে ঘটনাস্থলে মাটি চাপা পড়ে আহত হয় ৫ জন।

আশপাশে অবস্থান করা এলাকাবাসী দ্রুত এসে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেছেন। আহতদের মধ্যে সীমা (৪৫) এর অবস্থা আশংকাজনক।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানায়,দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নতুন বিল্ডিং এর কাজ ও সেফটি ট্যাংক খননের সময় উত্তোলিত মাটি প্রাচীরের পাশে স্তুপ করে রাখা হয়েছিল। এতে প্রাচীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে চাপ সহ্য করতে না পেরে প্রাচীরটি হঠাৎ ভেঙে পড়ে।

এ ঘটনায় প্রাচীরের পাশে বসে থাকা সীম, রায়হানের স্ত্রী, মুরাদের স্ত্রীসহ পাঁচজন মহিলা দেয়ালচাপা পড়েন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। বর্তমানে সবার চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৬)