তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এতে দক্ষিণ এশীয় দুই দেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
প্রেসিডেন্ট মুইজ্জুর সফরসঙ্গী হিসেবে থাকবেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এ তথ্য জানান।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান মুইজ্জু।
মালদ্বীপের প্রেসিডেন্ট তার অভিনন্দন বার্তায় বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন।
তথ্যসূত্র : বাসস
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২৬)
