একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা ও কালুখালিতে বাড়ির পাশে পুকুরে ডুবে পৃথক ঘটনায় সোহান ও হুসাইন নামের ২ জন শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলার কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন, কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সোহান (২) ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মন্ডলের ছেলে হুসাইন (৩)।

স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলা করার সময় হঠাৎ পাশের পুকুরে পরে যায় হুসাইন।পরে পুকুর থেকে উদ্ধার করে পাংশা সরকারি হাসপাতালে নিয়ে গিলে পাংশা সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু সোহান ও হুসাইনের মৃত্যু হয়।

এ ঘটনায় শিশু হুসাইন ও সোহানের পরিবারও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৬)