শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : জমকালো আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরে উদ্বোধন বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল চেইন 'আড়ং' এর ৩৪তম আঊটলেট।

আজ বুধবার দুপুরে দিনাজপুর শহরের পাহাড়পুরে গ্রাউন্ড ফ্লোর, প্রথম ও দ্বিতীয় তিনতলা বিশিষ্ট ১৪ হাজার বর্গফুট জায়গা জুড়ে নির্মিত নতুন এই আউটলেটটি উদ্বোধন করেন ব্র‍্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।

তিনি বলেন, এই আউটলেটটি উত্তরাঞ্চলের গ্রাহকদের জন্য একটি উন্নত কেনাকাটার অনিন্দ্য স্থাপনা। দিনাজপুরে আমাদের এই আউটলেটের উদ্বোধন সারা দেশে আড়ং'কে আরও সহজলভ্য করে তোলার যাত্রায় একটি অর্থবহ পদক্ষেপ। আঞ্চলিক শহরগুলো সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে,আর আমরা এমন পরিসর নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।যা কারুশিল্প, নকশা এবং সম্প্রদায়কে এক সাথে উদযাপন করে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসনের প্রতিনিধি, বিশিষ্টজন, সুধিজন ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর আউটলেটটিতে আড়ংয়ের সাব ব্রান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং অর্থবহ হাতে তৈরি পোশাক, গহনা, হোম ফেকর, আক্সেস্রিজ ও স্কিনকেয়ারের বিশাল সংগ্রহ নিয়ে সাজানো হয়েছে। এই পরিসরটি ঐতিহ্য ও আধুনিক নকশার এক সুষম সমম্বয়কে প্রতিফলিত করে। গ্রাহকেরা এক ছাদের নিচে বাংলাদেশের কারুশিল্পের গভীরতা ও বৈচিত্র্যকে অনুভব করতে পারবেন।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৬)