কাপাসিয়ায় মহান শহীদ দিবস উদযাপনে প্রস্তুতি সভা
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার মোঃ নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মোহাম্মদ শেফাউল হক, থানার প্রশাসনের প্রতিনিধি ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মোঃ ছানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ইফাজ উদ্দিন।
সভায় একুশের প্রথম প্রহরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন এবং দুপুরে উপজেলা পরিষদ আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে হলে সিদ্ধান্ত নেয়া হয়।
(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)
