নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনোত্তর সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতিকের সমর্থক বয়োবৃদ্ধ মান্নানকে ধানের শীষের কর্মী শাহীমুন্সী গংরা মাথা ন্যাড়া ও ভ্রু কেটে মানুষিক নির্যাতন করে অপদস্ত করায় ব্যাপক অভিযোগ উঠেছে। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনোত্তর সহিংসতায় বিএনপি সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর লোকজনের অত্যচার, জুলুম, নির্যাতন, বাড়ি ঘর ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে। গৌরীপুরে নির্বাচনের পর থেকে বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলেছে। নির্বাচনের কয়েক দিনের মধ্যে পর পর গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে সিধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন এর উপর হামলা চালায়।

গত ১২ ফেব্রুয়ারি রাতে এমদাদ ও খোকনের বাড়ীতে হামলা চালিয়ে সন্ত্রাসীদের দিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি করে। এরপর ১৩ ফেব্রুয়ারি ধানের শীষের সমর্থক রাকিবের নেতৃত্বে ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট করে বাড়ির মহিলাদের লাঞ্ছিত করে। পরেরদিন ১৪ ফেব্রুয়ারি বিএনপির খোকন ও এমদাদের নেতৃত্বে মোজাম্মেল ও রিপনকে মারধর ও বাড়িতে হামলা চালায়। এর আগে ১২ ফেব্রুয়ারি সিধলা ইউনিয়েনের পাইস্কা গ্রামের উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক এর নেতৃত্বে আব্দুল হামিদ এর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। পরের দিন রাতে নতুন বাজারস্থা ঘোড়া প্রতীকের কর্মী আনোয়ার হোসেন আনুকে ধানের শীষের কর্মী সেন্টু মিয়া মারধর করে রাতের মধ্যে গৌরীপুর ছেড়ে চলে যেতে বলা হয়। এগুলো গৌরীপুর স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকের তায়েবুর রহমান হীরন সংবাদ সন্মেলন কক্ষে তার লিখিত বক্তব্যে বলেন। এছাড়া নির্যাতিত বয়োবৃদ্ধ আব্দুল মান্নান বক্তব্য প্রসান করেন।

সম্প্রতি আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন (এম পি) তার বক্তব্যে গৌরীপুর থেকে সন্ত্রাস ও চাদাবাজ নির্মূলের ঘোষণা দেন। অথচ তার সাথে থাকে সন্ত্রাসী, চাঁদাবাজ ও নির্যাতনকারী। আমাকে গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে গৌরীপুর বাসষ্ট্যান্ডে আমার সিএনজি আটক করে আমাকে সিএনজি নামিয়ে কিল ঘুষি মারে মাথার চুল, চোখের ভ্রু কেটে পরিস্কার করে, আমার শরীরের বিভিন্ন অংশে নীলা ফোলা জখম করে আমাকে অপমান অপদস্ত করে কিল-ঘুষি মারতে মারতে তাড়িয়ে দেয়।

গত ১৮ ফেব্রুয়ারি আব্দুল মান্নান তালুকদার বাদী হয়ে গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এনিয়ে গৌরীপুর চলছে আলোচনা সমালোচনার ঝড়। অভিজ্ঞ মহল মনে করেন এ বিষয়ে বিএনপি’র হাই কমান্ডের নজরদারী প্রয়োজন। প্রশাসনের সুষ্ট ও নিরপেক্ষ নজরদারী প্রয়োজন।

(এনরআরকে/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)