একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন।এ সময় ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াকান্দি ও বহরপুর বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

অভিযানকালে ক্রয় রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বালিয়াকান্দি সরকারি কলেজের পাশের ফলের আড়ৎ মালিক মো: সাহাবুদ্দিনকে ১ হাজার, অপরিচ্ছন্ন পরিবেশের কারণে বহরপুর বাজারে সাহা মিষ্টান্ন ভান্ডারের মালিক সাগর সাহাকে ১ হাজার ও বালিয়াকান্দি বাজারের সোলেমান হোটেলের মালিক সোলেমান শেখের পুত্র সালমান শেখ কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, উভয় বাজারে ব্যবসায়ীদেরকে সচেতন ও সতর্ক করা হয়।

‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রমজানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৬)