দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিরামপুর-ঢাকা মহাসড়কের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২৬)
