ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ধর্মীয় গ্রন্থ বিতরণ করেছেন ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব।

মাহে রমজানের প্রথম দিন বৃহস্পতিবার বিকালে ফুলপুর পৌরসভার দিউ গ্রাম ও উপজেলার পয়ারী ইউনিয়নের কাড়াহা গ্রামে শিশু-কিশোর ও বয়স্কদের মাঝে কায়দা, আমপারা ও পবিত্র আল-কোরআন বিতরণ করেন তিনি।

এ সময় তিনি সমাজের সকল স্তরে ইসলাম শিক্ষায় কাজ করার জন্য দোয়া প্রার্থনা করেন।

(এসআই/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২৬)