নোয়াখালী ক্ষুদ্র মৎসজীবী সমিতির সভপতি এড. হায়দার, সম্পাদক মামুন
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতি নোয়াখালী জেলা শাখা'র কমিটি গঠন করা হয়েছে। এতে এডভোকেট মোহাম্মদ হায়দার আলীকে সভাপতি এবং মোঃ মাহবুব আল মামুনকে সাধারন সম্পাদক করে ২১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবীজেলে সমিতি'র সাধারণ সম্পাদক মোঃ বাবুল মীর ও ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।ৎ
কিমিটিতে আরো রয়েছেন, সিনিয়র সহসভাপতি পদে আবুল কাশেম, সহসভাপতি পদে ছায়েদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বদিউজ্জামান ভূট্রু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ সাংগঠনিক সালা উদ্দিন, দপ্তর সম্পাদক রাকিব হাসান, সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা আলেয়া বেগম, মহিলা বিষয়ক সহ সম্পাদিকা মুন্নি, প্রচার সম্পাদক মোঃ সিরাজ, আইন বিষয়ক সম্পাদক মনির হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নুর হোসেন, ক্রিড়া সম্পাদক মোঃ সেলিম, সহ ক্রিড়া সম্পাদক মোঃ সামছুল হক, সদস্য আব্দুল হাই, সালা উদ্দিন, নুর নবী, মোঃ রুবেল।
নোয়াখালী ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির সভপতি এডভোকেট হায়দার আলী বলেন, আমাদের ওপর অর্পিত দ্বায়িত্ব আমরা ন্যায় নিষ্ঠার সহিত পালন করবো, সব সময় সুখে দুঃখে অসহায় জেলে পরিবারের সাথে থাকবো, তাদের যে সকল সমস্যা রয়েছে সবার সাথে আলোচনার মাধ্যমে সে সকল সমস্যা সমাধান করা হবে, যে সব জেলেদের জেলে কার্ড নেই তাদের জেলে কার্ডের আওতায় আনতে হবে। আমরা চাই সকল জেলে তাদের অধিকার শতভাগ ফিরে পাক এবং আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ।
কমিটি গঠনের পর জেলার বিভিন্ন সামজিক, রাজনৈতিক সংগঠনের নেতারা শুভেচ্ছা জানান।
(এস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৬)
