রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার রাত ১০টা থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠণ ব্যানার নিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমবেত হতে থাকে। রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারের বেদীতে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় মূল শ্রদ্ধা নিবেদন। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়রি, আমি কি ভুলিতে পারি” এ স্লোগান ছিল সকলের মুখে মুখে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রমাসক মিজ আফরোজা আখতার। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। একে একে জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সাতক্ষীরা প্রেসক্লাব, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা শহীদদের প্রতি সম্মান জানান।শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথে কালো ব্যাজ ধারণ করে সর্বস্তরের মানুষ প্রভাত ফেরীতে অংশ নেয়।

দিবসটি পালন উপলক্ষে জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)