শাহ্ আলম শাহী, দিনাজপুর : অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), দিনাজপুর পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, শিক্ষা প্রকৌশল অধিদফতর, জেলা আনসার ও ভিডিপি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

একুশের প্রথম প্রহর শুরু হতেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে মানুষের ঢল নামে।

পরবর্তীতে জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

(/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)