শহীদ দিবসে ধামরাই কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ
দীপক চন্দ্র পাল, ধামরাই : আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি ভারাক্রান্ত্র কন্ঠে এ গান গেয়ে ২১ ফেব্রুয়ারী সকালে ধামরাই সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষের নের্তৃত্বে শিক্ষক, ছাত্র-ছাত্রীরা ২১ শে ফেব্রুয়ারী প্রভাতে শহীদদের স্মরণে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পূস্পস্তবক অর্পণ করেন ধামরাই সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনারে।
কলেজের প্রতিটি বিভাগ থেকে বর্ন্যাঢ্য আযোজনে সুশৃংখল ভাবে ছাত্র ছাত্রীরা এসে পূস্পস্তবক অর্পণ করেছে।এই বিশেষ আয়োজনটি দেথার মত ছিল।
একুশের সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধামরাই উপজেলা চত্তরে শহীদ বেদীতে পুস্থস্তবক অর্পণ করেন ইউএনও সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ধামরাই উপজেলা বিএনপির পক্ষ থেকেও পূস্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধামরাই সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শগীদ মিনারে পূস্পস্তবক অর্পন করা হয়।
(ডিসিপি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)
