ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ফুলপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার সকালে ফুলপুর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ- ২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসআই/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৬)
