ইমা এলিস, নিউ ইয়র্ক : কনেকটিকাটে বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাগুন উদযাপন করেছেন ইউনাইটেড বাংলাদেশি খ্রিষ্টান কমিউনিটি (ইউবিসিসি)। স্থানীয় সময় গত শনিবার ম্যানচেস্টারের সেকেন্ড কংগ্রেশনাল চার্চে অনুষ্ঠিত উক্ত প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

শনিবার সন্ধ্যায় সমবেত কন্ঠে ফাগুনের গান দিয়ে শুরু করা হয় এ অনুষ্ঠান। এরপর ইউবিসিসি'র সভাপতি নিক্সন বিশ্বাস, সহ-সভাপতি রেখা রোজারিও এবং সাধারন সম্পাদক লিটন গ্রেগরি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে শিশু কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকশ্রোতাদের দৃষ্টি কাড়ে। ক্ষুদের শিল্পীদের মধ্যে নাচ ও গান পরিবেশন করেন মন্দিরা, রাইমা, আরশি অর্জুন ও অধ্যায়।

বড়দের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন রাশিদা আখন্দ লাকী, লিটন গ্রেগরি, লিয়ন মন্ডল, কানন হাসান, তারেক, স্বপন, কৌশলী ইমা, রত্না, ব্রিয়ানা বিশ্বাস ও রাহুল। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রোকাইয়া রেখা। এছাড়াও কবিতা আবৃত্তি করেন রাওনাক আফরোজ, ইস্টেলা সরকার ও প্রভা রোজারিও।

অনেকদিন পর হলেও ইউনাইটেড বাংলাদেশি খ্রিষ্টান কমিউনিটি (ইউবিসিসি) এর এ ধরণের অনুষ্ঠান দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

(আইএ/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)