বিপুল কুমার দাস, রাজৈর : এবার মাদারীপুরের রাজৈর বেপারীপাড়া মোড়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের গেটে কে বা কারা জাতীয় পতাকা বেধে উত্তোলন করার মত ঘটনা ঘটেছে, এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও এই পতাকা কে বা কারা উত্তোলন করেছে তা যানা যায়নি। তবে দুপুরে পরে অফিসের গেটে জাতীয় পতাকাটি আর দেখা যায়নি। 

আজ মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার আওয়ামী লীগের রাজৈর উপজেলা শাখার প্রধান কার্যালয় রাজৈর বেপারীপাড়া মোড়ের দুই তলা ভবনের নিচ তলার প্রধান গেটে দীর্ঘ আঠারো মাস পরে কে বা কারা একটি জাতীয় পতাকা উত্তোলন করে চলে গেছে। সকালে ফজরের নামাজ শেষে কয়েকজন মুসল্লী হাটতে বের হলে ওই কার্যালয়ের সামনের কলাপসিবল গেটের সাথে প্লাস্টিকের সাদা পাইপের সাথে একটি ছোট জাতীয় পতাকা টাঙানো অবস্থায় দেখতে পায়, পরে ওই মুসল্লী ওখান থেকে চলে যায়। দুপুরের দিকে ঘটনা স্থলে কয়েজন গণমাধ্যমকর্মী গেলে জাতীয় পতাকাটি দেখতে পায়নি। তবে সেখানে যে পতাকাটি বাধা ছিলো তার প্রমাণ রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। গত ১৮ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল।

(বিডি/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)