ফুলবাড়ীতে ট্রাকের টাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত, আহত ২
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ কোম্পানীর এক নারী কর্মী ও ভ্যান চালক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকালের দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ভিমপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার জামডাঙ্গা গ্রামের আইনুল হক (৫৩) ও বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)।
আইনুল হক পেশায় ভ্যান চালক ও রুনা খাতুন রাঙ্গা মাটির প্রাণ কোম্পারীর কর্মচারী।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, সকালে আইনুল হকের চার্জার ভ্যানে করে প্রাণ কোম্পারীর কর্মচারী রুনা খাতুন তিনজন যাচ্ছিল। পথে ভিমপুর এলাকায় দ্রতগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনা স্থলেই ভ্যানের চালক আইনুল হক ও প্রানের কর্মচারী রুনা খাতুন নিহত হন। এ সময় আরও ২ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে আহতদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৬)
